পাবনায় পিকআপ চাপায় দুই পথচারী নিহত

 
পাবনার আতাইকুলায় পিকআপের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। বুধবার সকালে ঢাকা-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মহাসড়কের মাধপুর পুলিশ ফাঁড়ির এসআই হাসান আলী এ খবর নিশ্চিত করেছেন।
 
নিহতরা হলেন- আতাইকুলার থানাধীন মধুপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে আব্দুর রহমান (৫০) ও মৃত হোনেন আলীর ছেলে মহিউল মোস্তফা সাধু (৫২)।
 

সকালে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পাবনাগামী একটি পিকআপ ভ্যান তাদের চাপা দিলে দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয় বলে এসআই হাসান জানান।