রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাইনুদ্দিন (২০) ও আশিকুর রহমান শান্ত (২৫)।
পুলিশ জানায়, খিলগাঁও ফ্লাইওভার থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।এতে ঘটানস্থলে মাইনুদ্দিন নিহত হন। আহত অবস্থায় শান্ত ও ইমনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা শান্তকে মৃত ঘোষণা করেন। ইমনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।