বাংলাদেশে স্যামসাং পণ্য-যন্ত্রাংশ বিতরণী কেন্দ্র উদ্বোধন

স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ উৎপাদিত পণ্যের বিতরণের জন্য প্রথমবার টিএনটির সাথে যৌথ অংশীদারিত্বে বাংলাদেশে সম্প্রতি একটি সেবাকেন্দ্র উদ্বোধন করেছে।
 
প্রতিষ্ঠানটির পণ্য, যন্ত্রপাতি এবং আনুষাঙ্গিক পূর্ববতী অর্ডারের ভিত্তিতে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতে এটাই এ যাবৎ স্যামসাংয়ের প্রথবারের পদক্ষেপ।
 
তেজগাঁওয়ে অবস্থিত এ সেবাকেন্দ্রে বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে স্যামসাংয়ের কান্ট্রি ম্যানেজার ছুন সু মুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
স্যামসাং ইন্ডিয়া ইলেক্ট্রনিক্স লিমিটেডের ভোক্তা সন্তুষ্টি পর্যবেক্ষক দলের সহ সভাপতি সিমিউনজ জুং, বাংলাদেশে ট্রেড সিন্টিকেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাঞ্জিল চৌধুরী এবং স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশের হেড অব সার্ভিস তানভীর সাহিদসহ অনুষ্ঠানে বিশেষ অতিথিরা উপস্থিত ছিলেন।
 
পাশাপাশি স্যামসাং সার্ভিস পার্টনারদের সাথে স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ এবং টিএনটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
দুই হাজার স্কুয়ার ফিটের ওয়ারহাউজটির কেন্দ্রীয় অবস্থান তেজগাঁওয়ে। এখন থেকে প্রতিদিন এ সেবা কেন্দ্র থেকে শর্তসাপেক্ষে সারা দেশে স্যামসাং মোবাইল যন্ত্রাংশের বিতরণ হবে।