ড. ইফতেখার উদ্দিন চবি’র নতুন উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব (বিশ্ববিদ্যালয়-২) লায়লা আরজুমান্দ বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৯৭৩ সালের আইনের ১২ (২) ধারায়  রাষ্ট্রপতি  ও বিশ্ববিদ্যালয় চ্যান্সেলর তাকে উপাচার্য হিসাবে নিয়োগ দিয়েছেন বলে জানানো হয়। তিনি দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে দায়িত্ব পালন করে আসছেন।

 

ড. ইফতেখার উদ্দিন চৌধুরী ১৯৮১ সালে চবি সমাজতত্ত্ব্ব বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে ১৯৮২ সালে সমাজতত্ত্ব্ব বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন। ১৯৮৮ সালে জাপানে সুকুরা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৯৬ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি পান তিনি।