ড. এম অহিদুজ্জামান নোবিপ্রবির নতুন ভিসি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ দীর্ঘ ৮ মাস শূন্য থাকার পর অবশেষে গত ৩১ মে রাষ্ট্রপতি কর্তৃক প্রফেসর ড. এম অহিদুজ্জামান বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসাবে নিয়োগপ্রাপ্ত হন। এর আগে প্রফেসর ড. এম অহিদুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ডিপার্টমেন্ট অব এডুকেশনাল এডমিনিস্ট্রেশনে কর্মরত ছিলেন। তিনি আগামী ৭ জুন তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা থেকে গতকাল বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।