ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর অবশেষে থানায় পাচার মামলা

দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর অবশেষে গতকাল বুধবার থানায় শিশু পাচার আইনে মামলা নিতে বাধ্য হয়েছে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মুস্তাফিজুর রহমান।  

 

গত ২ জুন “তিন খুনের মামলায় কিছু হয়নি, পাচার মামলায় কি হবে? কালীগঞ্জে মানব পাচারে অভিযুক্তদের স্বজনদের দম্ভোক্তি’’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। আর এই সংবাদের জেরে পাচারের সাথে অভিযুক্ত উপজেলার জামালপুর ইউনিয়নের বাগদী গ্রামের সফুর উদ্দিনের ছেলে দেলোয়ার হোসেনের (৪৫) নামে বুধবার কালীগঞ্জ থানায় একটি শিশু পাচার আইনে মামলা দায়ের হয় (মামলা নং ১)। মামলা হওয়ার পর থেকে অভিযুক্ত দেলোয়ার পলাতক রয়েছে।