খাগড়াছড়ির মাটিরাঙায় সেপটিক ট্যাঙ্কে পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়ে গ্যাসের বিষক্রিয়ায় ভাবি ও দেবর মারা গেছেন। বৃস্পতিবার উপজেলার তবলছড়ির সিংহপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
তারা হলেন- ভাবি মরিয়ম বিবি ও তার দেবর মীর হোসেন।
স্থানীয়দের বরাত দিয়ে মাটিরাঙা থানার ওসি নূর মোহাম্মদ জানান, মরিয়মের মোবাইল সেপটিক ট্যাংকে পড়ে যাওয়ায় সেটি খুঁজতে গিয়ে তিনিও ট্যাংকের ভেতরে পড়ে যান। মরিয়মকে উদ্ধার করতে এগিয়ে গেলে দেবর মীর হোসেন ও প্রতিবেশী মকবুল গ্যাসের বিষক্রিয়ায় আক্রান্ত হন। পরে তাদের উদ্ধার করে তবলছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মরিয়ম ও হোসেনকে মৃত ঘোষণা করেন।