আগামী অর্থবছরের বাজেটে প্রস্তাবে জিডিপি (মোট দেশজ উত্পাদন) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ শতাংশ। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রস্তাব এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এর আগে চলতি ২০১৪-১৫ অর্থবছরে বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ছিল ৭ দশমিক ৩ শতাংশ।
গত জুলাই থেকে চলতি বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছিল, এবার ৬ দশমিক ৫১ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।