চান্দিনায় গাড়িতে পেট্রোল বোমা: তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন

জেলার চান্দিনা উপজেলায় যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলার ঘটনায় গঠিত তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। 
 
বৃহস্পতিবার বিকেলে তদন্ত কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) গোলামুর রহমান এর নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের গঠিত তদন্ত দল ঘটনাস্থল ও আশপাশের এলাকাসহ ক্ষতিগ্রস্ত গাড়িটি পরিদর্শন করেন। 
 
এ সময় তদন্ত টিমের সদস্য অতিরিক্ত পুলিশ সুপার (এ.এস.পি) জাহাঙ্গীর আলম, সদস্য চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমন চৌধুরী, দেবিদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাইফুল ইসলাম। এছাড়াও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলী আফরোজ উপস্থিত ছিলেন। 
 
এ সময় তদন্ত কমিটির সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) গোলামুর রহমান জানান, আমাদের তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোন কিছুই পরিষ্কার জানা যাচ্ছে না।