শিল্পকলায় রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৪তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংসদ এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।

 

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি শুরু হবে।