মহেশখালীতে ইউপি মেম্বার খুন, গ্রেফতার ১

জেলার মহেশখালী উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে এক ইউপি মেম্বার খুন হয়েছেন। শুক্রবার বিকাল পাঁচটায় উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের দেবাঙ্গপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর জানায়, নিহত আলমগীর মেম্বার স্থানীয় জামে মসজিদে জুমার নামাজ আদায়ের পর মোটরসাইকেলে করে দেবাঙ্গপাড়া ডেইল নামক স্থানে যাচ্ছিলেন। এ সময় ওই গ্রামের সন্ত্রাসী আনচার ও মাহামদুল করিমের নেতৃত্বে ৫/৬ জন লোক মোটরসাইকেলের গতিরোধ করে আলমগীরকে কুপিয়ে রক্তাক্ত জখম করে বুকের ওপর গুলি করে স্থান ত্যাগ করে। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। পুলিশ লাশ উদ্ধার করে মহেশখালী থানায় নিয়ে আসে। এ ঘটনায় শাহা আলম মাস্টার নামে এক ব্যক্তিকে গ্রেফতার হয়েছেন। 
 
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।