তেঁতুলিয়ায় বজ্রপাতে নিহত ৩

জেলার তেঁতুলিয়া উপজেলায় ভজনপুরে বজ্রপাতে দুই যুবকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সন্ধায় ভজনপুর ও দেবনগর ইউনিয়নের তিনটি গ্রামে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মো. বাবু (২৩), শাহিরুল ইসলাম (৫১) এবং আজিজুল ইসলাম (৫০)। এ সময় আরো আটজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, সন্ধ্যায় ভজনপুর ও দেবনগর ইউনিয়নের কলেজপাড়া, শান্তিজোত, ভেলুপাড়া এবং দেবনগর এলাকার কাছাকাছি এলাকায় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে আহতদের স্থানীয়রা ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান। 
 
পঞ্চগড় সদর হাসপাতালের চিকিৎসক মাহাবুবুল আলম বজ্রপাতে তিনজন নিহত এবং আটজন গুরুতর আহতের খবর নিশ্চিত করেছেন।