প্রথম জুটি

প্রথমবারের মতো জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সারের সাথে অভিনয় করলেন অভিনেতা আনিসুর রহমান মিলন। এ বছরই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের স্টেজে শমী কায়সারের হাত ধরে তার সাথে অভিনয় করতে না পারার আক্ষেপ করেন মিলন। ঠিক তার কিছুদিন পরেই একসাথে অভিনয়ে সুযোগ চলে আসে।
 
মিলন বলেন, ‘আমি মনে করি জাহিদ হাসান, মাহফুজ আহমেদ অনেক ভাগ্যবান যে তারা শমী কায়সারের মতো অভিনেত্রীর সাথে কাজ করেছেন। স্বপ্ন ছিল শমী আপার সাথে কাজ করবো। স্বপ্নটি পূরণ হলো। অনেক গুণী একজন অভিনেত্রী তিনি।’
 
নাটকটিতে মিলন ছাড়াও অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। ঈদে কোনো একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে।