চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কেন্দুল এলাকায় শনিবার দুপুরে ট্রাকের ধাক্কায় একটি মোটরসাইকেলে আরোহী তিন জন নিহত হয়েছেন। নিহতরা হলেন, কেন্দুল গ্রামের মুনতাজ আলীর ছেলে মোহাম্মদ ফারুক (৩০), শফিকুল ইসলামের ছেলে নয়ন (৪২) ও রাজশাহীর তানোর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে নুরে আলম সিদ্দিকী (৩০)।
সদর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, বেলা সাড়ে ১২টার দিকে আমনুরা-গোদাগাড়ী সড়কে একটি মোটর সাইকেলকে দ্রুত গতির একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলটিতে আরোহী নুরে আলম ও ফারুক ঘটনাস্থলেই মারা যান। আহত অবস্থায় অপর আরোহী নয়নকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।