মোদী রবিবার রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করবেন

 
 
রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে রবিবার বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন সফরত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
 
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, রাষ্ট্রপতির বাসভবন-কাম-কার্যালয় বঙ্গভবনে দুপুর ১২টা ৩৫ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে নরেন্দ্র মোদির। 
 
সেখানে ‘ক্রেডেন্সিয়াল’ হলে তিনি রাষ্ট্রপতি আবদুল হামিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
 
বঙ্গভবনের দরবার হলে তিনি সম্মাননা অনুষ্ঠানেও অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
অনুষ্ঠান শেষে গ্যালারি হলে রক্ষিত পরিদর্শন বইতেও ভারতের প্রধানমন্ত্রী স্বাক্ষর করবেন।
 
তিনি রাষ্ট্রপতির দেওয়া ব্যক্তিগত ভোজসভায় যোগদান করবেন।