জেলার এনায়েতপুরে মানব পাচারকারী আকতার হোসেনকে (২০) আটক করেছে পুলিশ। ব্রাক্ষ্মনগ্রামের হাসান দালাল ওরফে হাসান সরকারের ছেলে। তিনি পলাতক রয়েছেন।
স্থানীয় থানার ওসি মনিরুল ইসলাম জানান, আটককৃত আকতার এবং তার বাবা হাসান দালাল দীর্ঘ দিন ধরে মানবপাচারের সাথে জড়িত। পাচার হয়ে মালয়েশিয়া কারাগারে হাজতবাস করে ফিরে আসা বনি আমীন নামে এক যুবক তাদের বিরুদ্ধে মামলা করে। এসআই আবু সাইদের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক কর হয়।