নৈশভোজে মোদীর জন্য নিরামিষ খাবার

 
দুই দিনের সরকারি সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার ঢাকায় এসেছেন। মোদীকে আপ্যায়িত করতে হোটেল সোনারগাঁওয়ে গতকাল একটি নৈশভোজের আয়োজন করা হয়। নিরামিষভোজী মোদীর খাবারের তালিকায়ও ছিল সব নিরামিষ খাবার। নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
 
শুরুতেই প্রথমে ছিল বিশেষ গুজরাটি খাবার। এর মধ্যে ছিল ধোকলা, সঙ্গে ছিল দই ও ধনে পাতা দিয়ে তৈরি বিশেষ ধরণের চাটনি।
 
 
IMG0
 
খাবারের মূল মেন্যুতে ছিল উত্তর ভারতের জনপ্রিয় খাবারগুলো যার মধ্যে পনির বাটার মাসালা, সবজি শামি কাবাব ও ডাল তরকা।
 
ভারতীয় খাবারের পাশাপাশি ছিল বাঙালি খাবার। এর মধ্যে পটল ডালমা ও খিচুড়ি। এছাড়াও রসগোল্লা, মিষ্টি দই ও বিভিন্ন ধরণের ফলও আপ্যায়নে রাখা হয়েছিল।