আঁলিয়স ফ্রঁসেজ দো ঢাকার লা গ্যালারিতে চলছে ‘উড়ন্ত ডানায় রংধনু’ শীর্ষক চিত্রশিল্পী নাসিমা খানম কুইনির প্রতিষ্ঠিত ’কুইনিস আর্ট’ চিত্রপ্রদর্শনী। প্রদর্শনীটি চলবে ১৫ জুন ২০১৫ পর্যন্ত।
সোমবার থেকে বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে রাত ৯টা, শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনীটি খোলা থাকবে। রোববার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।