নাটোরে ধানের চাতালে বয়লার বিস্ফোরণ, নিহত ১

 
নাটোরের নলডাঙ্গা উপজেলার ত্রীমোহনীতে রবিবার সকালে একটি ধানের চাতালের বয়লার বিস্ফোরণে জামিল ইসলাম (৩৬) নামে এক শ্রমিক নিহত ও দুইজন আহত হয়েছেন।
 
সকাল সাতটার দিকে এই ঘটনার পর আহত দুই শ্রমিক শমসের আলী (৩২) ও আব্দুল মান্নানকে (২৮) উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নলডাঙ্গা থানার ওসি নজিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।