কক্সবাজারের টেকনাফ উপজেলায় রবিবার ভোর রাতে তালিকাভুক্তসহ মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, সাবরাংয়ের সাদ্দাম হোসেন (২০), মো. আমিন ( ৩৫ ), মো. হাসান (৩৩) ও সৈয়দ আলম ( ২৬ ) শাহপরীর দ্বীপের কোনাপাড়া থেকেইউনুছ প্রকাশ মাইক ইউনুছ (৩২)।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি ) মো. আতাউর রহমান খোন্দকার জানান, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবরাংয়ের খুরের মুখ ও শাহপরীরদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করে।