বিশ্বব্যাংকের ৪৮ কোটি ডলার ঋণ অনুমোদন

 
 
দুটি প্রকল্পে ৪৭ কোটি ৬০ লাখ মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক। রবিবার সংস্থাটির বাংলাদেশ কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়। এর আগে ৫ জুন ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বোর্ড সভায় এ ঋণ অনুমোদন দেয়া হয়।
 
বিশ্বব্যাংক সূত্র জানিয়েছে—জাতীয় কৃষি প্রযুক্তি কর্মসূচির আওতায় টেকসই আর্থিক খাত এবং কৃষি খাতের উত্পাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ অর্থ ব্যয় করা হবে।
 
এ বিষয়ে ঢাকায় নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডাইরেক্টর ইউহানেস জাট বলেন, ‘এ প্রকল্প দুটি বাস্তবায়নের মধ্য দিয়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হতে সহায়ক হবে। সেই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যাপক ভূমিকা রাখবে।’
 

তিনি বলেন, ‘বাংলাদেশ গত দশকে দারিদ্র্য নিরসনে ব্যাপক সাফল্য অর্জন করেছে। এই ধারাবাহিকতা রক্ষায় কৃষি উত্পাদন বাড়াতে হবে।’