ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আজ দুনিয়ায় বিস্তারবাদ না বিকাশবাদ দরকার।
রবিবার সন্ধ্যা সোয়া সাতটায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত উন্মুক্ত বক্তৃতা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ভারতের সাথে বাংলাদেশের একটি বিষয়ে মিল রয়েছে, দুই দেশেরই ৬৫% লোক ৩৫ বছরের কম বয়সের রয়েছে। এত শক্তি রয়েছে উভয় দেশের।
এসময় মোদী বলেন, বাংলাদেশকে সঙ্গে নিয়ে চলব। তিনি বক্তব্যের শুরুতে বাংলায় দু’একটি কথা বলেন। তিনি বলেন, আমরা তোমার সাথে আছি। আমরা তোমাকে সাথে নিয়ে চলব।
সালাম জানিয়ে বাংলায় বক্তব্য শুরু করে উপস্থিত শ্রোতাদের প্রশ্ন করেন, ‘আমার বাংলা কেমন?’
তিনি বলেন, বাংলাদেশে দুই দিনের সফর শেষে আমার মনে হচ্ছে, নতুন সফর শুরু হল।
তিনি আরও বলেন, ভারতের শক্তি যা আছে তা বাংলাদেশের কাজে লাগবে।
এ অনুষ্ঠানে তিনি হিন্দিতে বক্তৃতা দেন।