জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ এবং ওয়াকার্স পার্টির একটি প্রতিনিধি দল রবিবার বিকেলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সোনারগাঁ হোটেল স্যুটে সাক্ষাৎ করেছেন। এ সময় নেতৃবৃন্দ ভঅরতের প্রধানমন্ত্রীর সাথে দু’দেশের পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।
জাসদের সভাপতি এবং তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সাক্ষাৎ শেষে সাংবাদিকদের বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দুই রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আন্তঃসীমান্ত সন্ত্রাস, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন , বাণিজ্য ঘাটতি হ্রাস এবং পানি সমস্যার সমাধান সহ বিভিন্ন পারস্পরিক স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেছেন। এসময় তারা অভিমত ব্যাক্ত করে বলেন যে, এ অঞ্চলের উন্নয়নের জন্য সমস্যাগুলো সমাধান জরুরি।
ভারতের প্রধানমন্ত্রী তাদের বলেছেন , অমীমাংসিত বিষয়গুলোর বেশির ভাগেরই সমাধান হয়েছে । তিস্তা’সহ অন্যান্য অমীমাংসিত ইস্যুগুলো পর্যায়ক্রমে সমাধান হবে।
প্রতিনিধিদলে অন্যানের মধ্যে ছিলেন ওয়াকার্স পার্টির সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন , সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা , জাসদের কার্যকরি সভাপতি মঈন উদ্দিন খান বাদল প্রমুখ।