ছিটমহলগুলোতে চলছে আনন্দ উল্লাস

 
 
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শীর্ষ বৈঠকে স্থল সীমান্ত চুক্তির অনুসমর্থনের দলিল বিনিময় হওয়ায় পঞ্চগড়ের ছিটমহলগুলোতে চলছে আনন্দ উল্লাস। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করে মানুষ আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করছে। জেলার ৩৬টি ছিটমহলেই চলছে এমন আয়োজন।
 
রবিবার দুপুরে বোদা উপজেলার শালবাড়ি ছিটমহলের দিনবাজার এলাকায় আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন। এ সময় সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান হাসনাত্ জামান চৌধুরি জজ, বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির পঞ্চগড় ও নীলফামারী জেলার সভাপতি ও গারাতি ছিটমহলের চেয়ারম্যান মফিজার রহমান, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আশপাশের ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান, আইন-শৃংখলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
 
সেখানে এক সমাবেশে অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন এমপি ছিটমহল এলাকায় আইন-শৃংখলা পরিস্থিতির যাতে কোন অবনতি না হয় সে জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান।
 
তিনি বলেন, ‘ছিটমহল বিনিময়ের সকল প্রক্রিয়া শেষ। এখন এর বাস্তবায়ন সময়ের ব্যাপার মাত্র। এবারের বাজেটে ছিটমহলগুলোর ব্যাপক উন্নয়ন করার জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। ছিটমহল বিনিময় হলেই দ্রুততার সঙ্গে কাজ শুরু করা হবে।