সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন ৯ আগস্ট

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ আগস্ট দিন ধার্য করেছে আদালত।
 
রবিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করার দিন থাকলেও এদিন র‌্যাব তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম আমিনুল ইসলাম পরবর্তী দিন ধার্য করেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি দম্পতি রাজধানীর পশ্চিম রাজাবাজারের বাসায় খুন হন।