শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমাদের নতুন প্রজন্ম বিশ্বমানের মেধাবী। এরাই আমাদের শক্তি। নতুন প্রজন্মকে প্রস্তুত করে তুলতে হবে দেশ ও অর্থনীতি পরিবর্তনের জন্য।
তিনি বলেন, প্রচলিত শিক্ষাব্যবস্থায় নতুন প্রজন্মকে যোগ্য করে গড়ে তোলা যাবে না। তাই তাদের আধুনিক ও যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে।
রবিবার সকালে রাজধানীর উত্তরায় বাংলা একাডেমি ও উত্তরা ইউনিভার্সিটি আয়োজিত বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্য বইয়ের বিকল্প হিসেবে ট্যাবলেট পিসি ব্যবহারের চিন্তা করছে বলেও জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।