যার ওপর মেয়েদের দেখার দায়িত্ব; তিনিই কিনা হোস্টেলের মেয়েদের স্বামীর কাছে পাঠাতেন। এমনই একটি খবর সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। ভারতের রাজস্থানের আলওয়ারের একটি গার্লস হোস্টেলে এমন একটি ঘটনা ঘটেছে।
জানা গেছে, স্কুলের ছাত্রীরা ওই হোস্টেলেই থাকে। আর সেই সুযোগ নিয়ে গভীর রাতে ছাত্রীদের ওয়ার্ডেন তার স্বামী কাছে পাঠাতেন। সেখানে তাদের সঙ্গে যৌন হেনস্থা করা হতো বলে অভিযোগও উঠেছে। তবে এই ঘটনা ঘটার পরেই শিশুদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হতো। ঘটনার কথা জানাজানি হতেই ওই গার্লস হস্টেলের ওয়ার্ডেন নীল কমল ও তার স্বামীকে আটক করা হয়েছে। এই মুহূর্তে ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।
আরো পড়ুন: সিভিল অ্যাভিয়েশনের ১১টি খাতের দুর্নীতির উৎস চিহ্নিত
দেশে ফিরেছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। আর সেই খুশি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রীদের সঙ্গে ভাগ করে নিতে মিষ্টি নিয়ে হোস্টেলে পৌঁছেছিলেন স্কুলের প্রিন্সিপাল সুখীরাম। তবে স্কুলে হঠাৎ করে হাজির হয়ে এমন খবর শুনতে হবে তা হয়তো তিনি স্বপ্নেও ভাবেননি। গোটা ঘটনাটি পানির মতো পরিষ্কার হয়ে যায় তার কাছে। তার পেছনে কী চলছে তা পরিষ্কার হয়ে যায়।
ইত্তেফাক/বিএএ