রাজধানীর কদমতলী এলাকায় দুর্বৃত্তের গুলিতে মোহাম্মদ ইব্রাহিম নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি চিহ্নিত মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
কদমতলী থানার ওসি আব্দুস সালাম জানান, রবিবার রাতে কমিশনার রোডে বাসার সামনে সন্ত্রাসীদের গুলিতে আহত হন ইব্রাহিম। বুকে গুলিবিদ্ধ অবস্থায় স্বজনরা ইব্রাহিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
মাদক বিক্রি নিয়ে বিরোধের জেরে ইব্রাহিমকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।