ঝিনাইদহে অস্ত্রসহ চরমপন্থি ক্যাডার গ্রেফতার


ঝিনাইদহের কালীগঞ্জে অস্ত্র ও গুলিসহ আব্দুর রশিদ খাঁ নামে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি সংগঠন পুর্ববাংলার কমিউনিস্ট পার্টির এক ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার খোর্দ্দ ধোপাদি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন জানান, একদল চরমপন্থি খোর্দ্দ ধোপাদি গ্রামে বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে আব্দুর রশিদ খাঁকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে গুলিসহ একটি রিভালভার উদ্ধার করা হয়।

ওসি আরো জানান, গ্রেফতারকৃত আব্দুর রশিদ খাঁকে পুলিশ হেফাজতে জিজ্ঞাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তিনি নিষিদ্ধ চরমপন্থি সংগঠন পুর্ববাংলার কমিউনিস্ট পার্টি ( জনযুদ্ধ )’র আঞ্চলিক নেতা হিসাবে দায়িত্ব পালন করতেন।