বরিশাল বিভাগীয় জাদুঘর উদ্বোধন

 
‘জাদুঘর একটি জীবন্ত প্রতিষ্ঠান, যা মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।’ সোমবার বরিশাল বিভাগীয় জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর।
 
বরিশাল বিভাগীয় জাদুঘর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব্ অধিদপ্তরের মহাপরিচাক শিরিন আখতার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য ও সংস্কৃতিক বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জেবুন্নেছা আফরোজ। উপস্থিত ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মো. গাউস, মেট্রোপালিটন পুলিশ কমিশনার শৈবাল কান্তি চৌধুরী, জেলা প্রশাসক মো. শহীদুল আলম।
 

আসাদুজ্জামান নূর বলেন, একটি দেশে সন্ত্রাসবাদ দূর করতে সংস্কৃতির কোনো বিকল্প নেই। কিন্তু এ বিষয়ে উন্নতির জন্য আমাদের অর্থনৈতিক অবস্থা ভাল নয়। এবারের বাজেটে বেড়েছে ৬৫ কোটি টাকা। কিন্তু ১৬ কোটি মানুষের বাংলাদেশে এ ক্ষেত্রে বাজেট খুবই কম।