সাবেক পাকিস্তান অধিনায়ক ইনজামাম-উল-হক জানিয়েছেন, জাতীয় দলের ব্যাটসম্যানদের কোচিং করানোর জন্য তিনি প্রস্তুত।
পাকিস্তানের হয়ে ১২০ টেস্টে ৪৯.৬০ গড়ে ৮৮৩০ রানের মালিক ইনজামাম সংক্ষিপ্ত সময়ের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন। তবে তিনি মনে করছেন পাকিস্তান যেহেতু নিজেদের অবস্থার উন্নতি চায় তাই তার অভিজ্ঞতা দলের জন্য সহায়ক হবে।
ইনজামাম বলেন, ‘পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) যদি আমাকে জাতীয় দলের ব্যাটিং কোচ হওয়ার প্রস্তাব দেয়, তাহলে আমি সে প্রস্তাব গ্রহণে আমি প্রস্তুত। কেননা দেশকে আমি কিছু ফিরিয়ে দিতে চাই। এই দেশটিই আমাকে বিখ্যাত করেছে।’