আটক ৯ ‌‘জঙ্গি’ ৭ দিনের রিমান্ডে

 
 
রাজধানীতে 'হুজি ও আনসারুল্লাহর' ৯ সদস্য আটক করার পর আদালত তাদের প্রত্যেককে সাতদিন করে রিমান্ড দিয়েছে।
 
রবিবার দিবাগত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  আটককৃতদের কাছ থেকে বোমা, বিস্ফোরক ও বিভিন্ন জিহাদি বই উদ্ধার করা হয়।
 
পুলিশ জানায়, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম (এবিটি) ও হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশের (হুজিবি) সদস্য।