নারায়ণগঞ্জে যুবতীকে গণধর্ষণ, গ্রেপ্তার ৪

জেলার সদর উপজেলার ফতুল্লায় প্রেমিকের সাথে বেড়াতে এসে এক যুবতী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার ভোরে ফতুল্লার পাগলা রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে।
 
এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, বিউটি (৪৫), রানা (২৪), আলাউদ্দিন (২৫) ও আবুলকে (২৮)। প্রত্যেকেই উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।