মানবপাচারের ফলে সৃষ্ট বিপর্যয় সামলাতে সরকারকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। সোমবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
আইন ও সালিশ কেন্দ্রের পরিচালক অ্যাডভোকেট সুলতানা কামাল মানব পাচার রোধে বিভিন্ন শ্রমিক ও নাগরিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। ঐক্যবদ্ধভাবে সরকারের ওপর চাপ সৃষ্টি করলে নাগরিকদের অধিকার বাস্তবায়নে সরকার বাধ্য হবে বলে তিনি বলেন।