ট্রাকের ধাক্কায় ১০ বিজিবি সদস্য আহত

জেলার জৈন্তুাপুর উপজেলায় ট্রাকের ধাক্কায় টহলরত ১০ বিজিবি সদস্য আহত হয়েছেন। সোমবার বেলা একটার দিকে উপজেলার শ্রীপুর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন সিলেট-তামাবিল সড়কে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ ঘটনায় আহত চার বিজিবি সদস্যের অবস্থা আশঙ্কাজনক।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাক বিজিবির টহল গাড়িতে ধাক্কা দেয়। এতে গাড়িতে থাকা ১০ সদস্যই আহত হন।
 
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার পর চালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি আটক করা হয়েছে।