'ঝামেলা' সৃষ্টি করার অভিযোগে ইংল্যান্ডের লুটন বিমানবন্দরে পুলিশ ব্রিটিশ সুপার মডেল কেট মসকে বিমান থেকে নামিয়ে দিয়েছে। রবিবার বিকেলে ইজিজেটের ওই বিমানটি তুরস্কের বোডরাম থেকে লুটনে পৌঁছানোর পর কেট মসকে বিমান থেকে নামিয়ে দেয়া হয়।
এক বিবৃতিতে বেডফোর্ডশায়ার পুলিশ জানিয়েছে, লুটন বিমানবন্দরে একজন যাত্রীকে বিমান থেকে নামিয়ে আনতে বিমান কর্তৃপক্ষ পুলিশের সহায়তা চেয়েছিল। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে কোন অভিযোগ আনা হয়নি বা তাকে গ্রেফতার করা হয়নি।
বিমান কোম্পানিটি কেট মসের আচরণগত সমস্যার কারণে পুলিশের সহায়তা নেয়ার কথা নিশ্চিত করেছে। সূত্র: বিবিসি