সেলফি নেশায় আক্রান্ত এখন ওপাড়ার অখ্যাত তরুণী থেকে শুরু করে খ্যাতনামা তারকারাও। ইংরেজে এই বহুল প্রচলিত শব্দের বঙ্গানুবাদ হিসেবে কেউ কেউ এটাকে ‘নিজস্বী’ নামে বলে থাকেন। সেই নিজস্বীতেই মাতলেন চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মিশা সওদাগর ও মডেল অভিনেত্রী জান্নাতুল পিয়া। দু’জনই চ্যানেল আইয়ের সেলিব্রেটি শো ‘কথা প্রসঙ্গে’-এর শুটিং-এ এসেছিলেন। আর সেখানে মিশা মডেল পিয়াকে দেখেই বলে উঠলেন, ‘আমি এত এত সেলিব্রেটির সাথে কাজ করলাম, শুধু পিয়ার সাথে কাজ করা হলো না।’ পিয়া খুনসুটির উত্তরে বললেন, ‘তাহলে একটা সেলফি হয়ে যাক।’
সেলফোনের এই নতুন কালচারে তাই ছবিতে দুই তারকা নিজস্বী তোলার ভঙ্গি ক্যামেরায় ধারণ করেছেন তরুণ ফটোগ্রাফার শামসুল হক রিপন।