বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদের জামিনের আবেদন নামঞ্জুর করেছে ঢাকা মহানগর আদালত।
ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালতে মঙ্গলবার রিজভীর আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ জামিনের আবেদন করেন।
শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে আদেশ দেয় আদালত।
বিএনপি নেতৃত্বাধীন জোটের ডাকা অবরোধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করা হয়।
রাজধানীর গুলশানের বারিধারা আবাসিক এলাকা থেকে গত ৩০ জানুয়ারি রিজভীকে গ্রেফতার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। এ
রপর বিভিন্ন মামলায় তাকে কয়েক দফা রিমান্ড মঞ্জুর করে আদালত।