উদ্ধারকৃতদের এক মাসের মধ্যে ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী

 
দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে আটকেপড়া বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের আগামী এক মাসের মধ্যে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
 
মঙ্গলবার সংসদে জাতীয় পার্টির বেগম নুর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। তিনি  আরো জানান, মালয়েশিয়ায় সাগর থেকে ৭৩৮ জন অভিবাসন প্রত্যাশী বাংলাদেশী নাগরিককে উদ্ধার করা হয়েছে।
 
আটকে পড়াদের ফিরিয়ে আনাতে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট মিশন যৌথভাবে কাজ করছে। পররাষ্ট্র মন্ত্রণালয় কনস্যুলার অ্যাকসেস এর মাধ্যমে বাংলাদেশী নাগরিকদের সাক্ষাৎকার গ্রহণ করে তালিকা তৈরির কাজ করছে। একই সাথে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে নাগরিকত্ব যাচাই, ট্রাভেল পারমিট ইস্যু ও প্রত্যাবাসনের কাজ চলছে বলে তিনি জানান।