বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘জুরাসিক ওয়ার্ল্ড’

আগামী শুক্রবার পুরো বিশ্বের সাথে একাধারে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে ‘জুরাসিক পার্ক’ সিরিজের চতুর্থ চলচ্চিত্র ‘জুরাসিক ওয়ার্ল্ড’। ঢাকার ব্লকবাস্টার সিনেমাস ও স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি।

 
চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্যাট, ডালাস হাওয়ার্ড, জ্যাক জনসন প্রমুখ। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা ইরফান খানকে। ‘জুরাসিক ওয়ার্ল্ড’ পরিচালনা করেছেন মার্কিন নির্মাতা ও চিত্রনাট্যকার কলিন ট্রেভরো।
 
১৯৯৩ সালে স্টিভেন স্পিলবার্গ নির্মাণ করেন ‘জুরাসিক পার্ক’ ছবিটি। শুরুতেই দারুণ সাড়া ফেলে ছবিটি। এরপর দ্বিতীয় ছবিতে সাফল্যের পর ধারাবাহিকভাবেই মুক্তি দিচ্ছেন ছবিটির সিক্যুয়াল।