কক্সবাজারের টেকনাফে বুধবার ভোররাতে পৃথক অভিযান চালিয়ে সাড়ে ৪০ লাখ টাকার মুল্যের সাড়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তি হলেন- টেকনাফ উপজেলার হ্নীলার মৌলভী বাজার এলাকার মৃত রশিদ উল্লাহর ছেলে মো. জামাল উদ্দিন (৩০), হ্নীলার নাথমুড়া পাড়ার মৃত মৌলভী মকবুল আহমদের ছেলে বেলাল হোসেন (২৮) ও টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন নেঙ্গুরবিল এলাকার মনির আহমদের ছেলে মো. ছিদ্দিক (২০।
টেকনাফ মডেল থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার জানান, বুধবার ভোররাতে ইয়াবা পাচারের গোপন সংবাদে হ্নীলার ওয়াব্রারাং ও টেকনাফ পৌরসভার ইসলাবাদ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ ওই তিনজনকে আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মুল্যে ৪০ লাখ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।
তিনি আরো জানান, ইয়াবাসহ আটকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদের কক্সবাজার আদালতে পাঠানো হবে।