বাংলাদেশের ৭৭তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হলো লিটন কুমার দাসের। ভারতের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে খেলছেন লিটন।
প্রথম শ্রেণীর ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স রয়েছে লিটনের। ২১ ম্যাচে ৩৭ ইনিংস ব্যাট করে ১৯২৩ রান করেছেন এই ডানহাতি ব্যাটসম্যান। গড় ৫৩.৪১। ৯টি হাফ-সেঞ্চুরির পাশাপাশি ৬টি সেঞ্চুরিও করেছেন লিটন। সর্বোচ্চ ১৭৫ রানের ইনিংস রয়েছে তার।
উইকেটরক্ষক হিসেবেও বেশ সুনাম রয়েছে ২০ বছর বয়সী লিটনের। ৩৯টি ক্যাচ নেয়ার পাশাপাশি তিনটি স্ট্যাম্পিং-ও করেছেন লিটন।
সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজের স্কোয়াডে থাকলেও, কোন ম্যাচ খেলতে পারেননি লিটন। তাই ভারতের বিপক্ষে একমাত্র টেস্টের একাদশে সুযোগ পাওয়ায় স্বপ্নপূরণ হলো লিটনের।