গাইবান্ধায় স্কুল শিক্ষার্থীদের জন্য বিস্কুট হস্তান্তরের অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাট বলেছেন, এই কর্মসূচি মৌলিক পুষ্টি বৃদ্ধি করেছে এবং সন্তানদের প্রাথমিক স্কুলে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য অভিভাবকদের উদ্বুদ্ধ করেছে।
অনুষ্ঠানের আয়োজক কাঞ্চিপাড়া এক নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের কৃষি দফতরকে ধন্যবাদ জানিয়ে তিনি জানান, বিগত এক দশ ধরে, ইউএসডিএ ম্যাকগভার্নুডোল প্রোগ্রাম, বিশ্ব খাদ্য কর্মসূচীর সাথে অংশীদার হয়ে বাংলাদেশের ৩৫০,০০০ স্কুল শিক্ষার্থীদের প্রতিদিনের নাস্তা বিতরণ করে আসছে।
তিনি জানান, ২০১৪ সালে, যুক্তরাষ্ট্র সরকার অঙ্গীকার করে আগামী তিন বছর ধরে ২৯,০০০ মেট্রিক টন নরম সাদা গম দেয়ার। প্রকল্পে দান করা যুক্তরাষ্ট্রের এই গম পুষ্টিকর বিস্কুট তৈরিতে ব্যবহার করা হবে। এই স্কুল খাদ্য কর্মসূচির অংশ হিসেবে, শিক্ষার্থীরা স্কুলে আসলে প্রতিদিন ৭৫ গ্রামের মাইক্রোনিউট্রিয়েন্ট সমৃদ্ধ উচ্চ শক্তি সম্পন্ন এক প্যাকেট বিস্কুট পাবে।
বার্নিকাট বলেন, ইউএসডিএ-র এই অনুদানের অধীনে, বিশ্ব খাদ্য কর্মসূচি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে সকল স্কুলকে এই স্কুল খাদ্য কর্মসূচির আওতায় আনবে। ২০১৭ সালের মধ্যে এই স্কুলগুলোকে বাংলাদেশ সরকারের দারিদ্র্যপ্রবণ এলাকায় জাতীয় স্কুল খাদ্য কর্মসূচির আওতায় আনা হবে।
প্রেসবিজ্ঞপ্তি