নড়াইলে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

 
জেলা কারাগারে বন্দী বিল্লাল সরদার (৫০) নামে এক কয়েদির মারা গেছেন। তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। বুধবার সকালে হূদরোগে আক্রান্ত হয়ে বিল্লাল মারা যান। তিনি লোহাগড়া উপজেলার ডিগ্রীরচর পশ্চিম পাড়া গ্রামের আলাপী সরদারের ছেলে।
 
নড়াইল জেলা কারাগারের জেলার একেএএম মাসুম জানান, সকাল আটটার দিকে বিল্লাল সরদার হঠাত্ বুকে ব্যাথা অনুভব করলে তাকে দ্রুত সদর হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। সকাল ১০টার দিকে সদর চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান।
 
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আসাদুজ্জামান মুন্সী জানান, বিল্লাল সরদার হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।