২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে সেটা নিয়ে নিলাম প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
২০১৮ ও ২০২২ সালের আসন্ন বিশ্বকাপ ফুটবল আয়োজনকে ঘিরে বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে স্থগিত করা হলো নিলাম প্রক্রিয়া।
রাশিয়া ও কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বিপুল পরিমাণের আর্থিক লেনদেনের যে দুর্নীতির অভিযোগ উঠেছে তা তদন্ত করছে সুইজারল্যান্ড।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করার ব্যাপারে আগ্রহীদের মধ্যে প্রথম স্থানে রয়েছে।
এছাড়া কানাডা, মেক্সিকো এবং কলোম্বিয়া আগ্রহী বলে জানা গেছে।
অস্ট্রেলিয়া ও চীন বিশ্বকাপ আয়োজক হতে পারবে না কারণ তারা কাতারের সাথে এশিয়ান ফুটবল ফেডারেশনের সদস্য।
২০১০ সালের ডিসেম্বরে ফিফা’র ২২জন নির্বাহী সদস্যের গোপন ভোটে রাশিয়া ও কাতারে ২০১৮ ও ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ হওয়ার সিদ্ধান্ত হয়। খবর বিবিসি।