রাজধানীর কাফরুলের সেনপাড়ার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে নবজাতকটিকে উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।
কাফরুল থানার এসআই ফজলুক হক জানান, খবর পেয়ে নবজাতককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক বেলা সাড়ে ১১টায় মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা, মঙ্গলবার গভীর রাতে কোনো পরিত্যক্ত টিনশেড ঘরটিতে অবৈধ গর্ভপাত ঘটিয়েছে। নবজাতকটির লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।