বগুড়ার দুপচাঁচিয়ায় ৫০০ গ্রাম হেরোইনসহ এক দম্পতি গ্রেফতার হয়েছে। বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক মনিরুজ্জামান অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ধানশুরা গ্রামের বাসিন্দা তাইনুস আলী(৩৮) ও তার স্ত্রী হালিমা বেগম(৩০)
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেল’র পরিদর্শক মনিরুজ্জামান জানান, গ্রেফতারকৃতরা মোটরসাইকেল যোগে নাচোল সীমান্ত এলাকা থেকে জয়পুরহাটের আক্কেলপুর হয়ে দুপচাঁচিয়ায় আসছিল । তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে পাঁচ প্যাকেট হেরোইন উদ্ধার হলে তাদেরকে গ্রেফতার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে । উদ্ধারকৃত হোরেইনের আনুমানিক মূল্য প্রায় ৫০লাখ টাকা ।