নটর ডেম হলিক্রস সেন্ট জোসেফে পরীক্ষা দিয়ে ভর্তি

পরীক্ষা নিয়েই একাদশ শ্রেণীতে শিক্ষার্থী ভর্তিতে রাজধানীর তিনটি কলেজের সিদ্ধান্ত আপিল বিভাগে বহাল রইল। এ সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর কোন আদেশ দেয়নি আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

 

শুধু মাধ্যমিকের ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থী ভর্তির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নীতিমালা নটর ডেম, হলিক্রস ও সেন্ট জোসেফ কলেজের ক্ষেত্রে স্থগিত করে দেয় হাইকোর্ট। হাইকোর্টের এই আদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। আবেদনের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও কলেজের পক্ষে ব্যারিস্টার ফিদা এম কামাল ও ব্যারিস্টার তানিম হোসেইন শাওন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বহাল রাখে।