দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় একটি যাত্রীবাহী বাস গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটির চালকসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার রাণীগঞ্জ বাজারের পল্লীবিদ্যুৎ এলাকার এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বাসচালক মো. সুলতান (৪৫) এবং যাত্রী আবদুস সালাম (২২) ও রায়হান (২৭)।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।
ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান জানান, ইনসাফ স্পেশাল পরিবহনের বাসটি ঢাকা থেকে দিনাজপুর যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।