ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের অধীনে এমবিএ (ইভিনিং) প্রোগ্রামে ভর্তি পরীক্ষা আগামী ১০ জুলাই অনুষ্ঠিত হবে। ভর্তির আবেদন ফরম আগামী ২৩ জুন পর্যন্ত সোনালী ব্যাংকের ঢাবি ক্যাম্পাস শাখা থেকে সংগ্রহ করা যাবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।